ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যুক্তরাজ্যে আ. লীগের ফুলের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় লন্ডনে পৌঁছেছেন।


প্রধানমন্ত্রী লন্ডনের ক্লারিজ হোটেলে পৌঁছলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাপতি সুলতান শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলী সভাপতি শামস উদ্দিন খান, সহ সভাপতি যথাক্রমে জালাল উদ্দিন, আবুল হাসেম, হারমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।


এ সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।


উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন এবং একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে।


জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ও জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সংবর্ধনায় যোগ দেবেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী ইউএনএইচসিআরের ফিলিপো গ্র্যান্ডি ও স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

ads
ads
ads

Our Facebook Page

↑